রবিবার , ৮ মার্চ ২০২৬ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ রোববার (৮ মার্চ) এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’। শনিবার দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশের কথা জানানো হয়। আন্তর্জাতিক নারী দিবসেই এই বিশেষ রাজনৈতিক প্ল্যাটফর্মটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দলীয় সূত্রমতে, নারী অধিকার রক্ষা এবং জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরও সুসংহত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংগঠনের আত্মপ্রকাশের এই মূহূর্তে দলের অভ্যন্তরে কিছুটা রাজনৈতিক টানাপোড়েনও লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য যে, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট ঘোষণার পর থেকেই দলটির নারী কর্মীদের একটি অংশ কিছুটা নিষ্ক্রীয় হয়ে পড়েছেন। এরই মধ্যে দলের পরিচিত মুখ ডা. তাসনূভা জাভিন এনসিপি ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন। এমন পরিস্থিতিতে ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশ দলটির অভ্যন্তরীণ নারী নেতৃত্বকে কতটা ঐক্যবদ্ধ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু মনোনয়নপত্র বিতরণ শুরু

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে

গাজায় হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪০০

মির্জা ফখরুলের হুঁশিয়ারি: চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে’

২১ এপ্রিল শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা: প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সূচি

বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

লেবাননে ৭ দিনে ৮৩ শিশুর মৃত্যু, আহত ২৫৪: ইউনিসেফ

ঢাকার ১৫ এলাকা ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে