মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কিম জং উনের সাথে সাক্ষাৎ করতে চান ট্রাম্প,

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এ বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনাও চালিয়ে যেতে চান। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি ভবিষ্যতে সুবিধাজনক সময়ে কিম জং উনের সাথে দেখা করতে চাই। আশা করছি এ বছরই সে সাক্ষাৎ সম্ভব হবে।”

সম্প্রতি দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হলেও পারমাণবিক কর্মসূচি, সামরিক ব্যয় এবং যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার প্রতিশ্রুত বিনিয়োগ নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। বৈঠকের পর লি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়িক ফোরামেও যোগ দেন।

অন্যদিকে, উত্তর কোরিয়া এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপ দখলের ইঙ্গিত বহন করছে।

জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে কিম এখনো কূটনৈতিক আহ্বানে সাড়া দেননি। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি আশা প্রকাশ করেছেন, ট্রাম্পের প্রচেষ্টায় উপদ্বীপে শান্তি ফিরবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েল-হামাসের মধ্যে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি

তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে: মির্জা ফখরুল

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তারেক রহমান: রাষ্ট্রসুরক্ষার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা জরুরি

জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

পুড়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদলেন প্যারিস হিলটন