বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হলফনামায় ১৬ লাখ টাকার ব্যাখ্যা দিলেন নাহিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

Spread the love

নাহিদ ইসলাম আয় ও সম্পদ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ করেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তার ফেসবুক পেজে মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রকাশিত পোস্টে বলেছেন, নির্বাচনি হলফনামায় তার আয়ের তথ্য সম্পূর্ণ সঠিক এবং সুস্পষ্ট, কিন্তু তা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

তিনি বলেন, হলফনামায় উল্লেখিত ১৬ লাখ টাকার বাৎসরিক আয় ২০২৪-২০২৫ অর্থবছরের, যার বড় অংশ উপদেষ্টা হিসেবে সরকারি বেতন-ভাতা থেকে এসেছে, যা ব্যাংক চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়েছে এবং করযোগ্য। বাকি অংশ তার পরামর্শক হিসেবে বৈধ আয়।

সম্পদ হিসাবেও পরিষ্কার জানানো হয়, তার মোট সম্পদ ৩২ লাখ টাকা, যা প্রায় ২৭ বছরের সঞ্চয়ের ফলাফল। এতে পারিবারিক উপহার, সঞ্চয়, স্বর্ণালংকার, আসবাবপত্র ও বৈধ আয় অন্তর্ভুক্ত।

ব্যাংক অ্যাকাউন্ট বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে; তার ব্যাংক অ্যাকাউন্ট দুটি মাত্র এবং সেখানে থাকা অর্থ সম্পদের প্রতিফলন। জমি, ফ্ল্যাট বা গাড়ি নেই।

পেশা হিসেবে শিক্ষকতা নয়, উপদেষ্টা ও কনসালট্যান্সি তাঁর পরিচয়, যা স্বীকৃত পেশা।

নাহিদ ইসলাম বলেন, তার আয়ের তথ্য আয়কর রিটার্ন ও হলফনামায় স্বচ্ছভাবে প্রদর্শিত। যাদের সম্পদ-আয় অসঙ্গতিপূর্ণ তাদের তুলনায় তার স্বচ্ছতা ও সীমিত সম্পদই প্রকৃত দায়িত্ববোধের পরিচায়ক। তিনি অভিযোগ করেন, সত্য কথা বলার কারণে তাঁকে বার বার সন্দেহের চোখে দেখা হচ্ছে, যেখানে অনেক ক্ষমতাসীন রাজনীতিবিদ বিলাসবহুল জীবনযাপন করেও প্রশ্নের মুখে পড়েন না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বে ঘাটতি: মাত্র ৪ শতাংশ নারী প্রার্থী

গাজা-সংক্রান্ত ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘের সমর্থন

৪৮০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

বিশ্বকাপ বয়কট: শাস্তির বদলে আইসিসি ইভেন্ট পাচ্ছে বাংলাদেশ!

রাষ্ট্রপতির ভাষণ: পুলিশ সংস্কার ও আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন রোডম্যাপ

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে: সড়ক পরিবহন মন্ত্রী

১৫ বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছেন মির্জা ফখরুল

জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না

বিএনপি’র সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ে প্রাধান্য পাবেন নির্যাতিত কর্মীরা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ৪৮ ঘণ্টা সতর্কতা