বুধবার , ৯ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন : মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘এটুকু বলতে পারি, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকব।’

আজ বুধবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ‘অসুর’ শক্তির পতন হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেবী দুর্গার আবির্ভাব হয়েছে পৃথিবীতে অসুর শক্তিকে বধ করার জন্য। মানুষে মানুষে ভাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার প্রেমের সমাজ নির্মাণ করার জন্য।

সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতি পূরণ দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। তিনি ছাত্র–জনতার আন্দোলনে হতাহত ব্যক্তিদের ক্ষতি পূরণ ও ভরণপোষণ দেওয়ার দাবিও জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ দলটির অনেকে উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বী নেতারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র:চিত্রনায়িকা পরীমনি

পুরান ঢাকার আরমানিটোলায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ক্যাথরিন কনলি

স্বর্ণের নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৭২৬ টাকা

ফিলিস্তিনকে স্বীকৃতি মানে হামাসকে পুরস্কার: ট্রাম্প

ভিসা নীতিতে পরিবর্তন আমিরাতের, ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন

যুক্তরাষ্ট্রে চিপ না বানালে ১০০% শুল্ক: ট্রাম্পের হুঁশিয়ারি

জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎমন্ত্রীর আকস্মিক পাম্প পরিদর্শন ,দিলেন যে নির্দেশনা