শনিবার , ৫ জুলাই ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন, তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। শনিবার ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তিরাও আইনের আওতায় আসবেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দ্বন্দ্ব সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ এবং মানবতাবিরোধী অপরাধে একটি দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব।

‘মব ইস্যু’ প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, এটি বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং বিগত ১৭ বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে তিনি এও মনে করেন যে, এই ধরনের ক্রোধ সমীচীন নয়।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাইদ বা জুলাইয়ের অন্য শহীদরা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তারা স্বৈরাচারী শাসনের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিলেন এবং তারা সবাই ছিলেন নাগরিক প্রতিনিধি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত