বুধবার , ১৮ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ

Spread the love

পবিত্র ঈদুল ফিতরের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ ২০২৬) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী যমুনায় উপস্থিত হবেন। সেখানে তিনি প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

যমুনায় এই আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যাবেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে যমুনা ও জিয়া উদ্যান এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাতের এই আয়োজন উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

“নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজন নেই” — সালাহউদ্দিন আহমদ

মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান

আমিরাতে ভিসা সংকট নিরসনে কাজ করছে সরকার

জামায়াতের ‘ফ্যাসিবাদী’ রূপ ও মিথ্যাচারের সমালোচনায় রিজভী

‘অপারেশন ট্রু প্রমিজ ৪’: মার্কিন রণতরি ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ

হরমুজে কোরীয় জাহাজে বিস্ফোরণ, আমিরাতের তেল বন্দরে হামলা

নারী-শিশুকে যৌন হয়রানি করলে পুরুষের শাস্তি দ্বিগুণ হবে

ইরানকে ঘিরে নতুন যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

বিমান চলাচলের পথেই কেনো মাইলস্টোন স্কুল?