মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দিল্লিকে নোট ভারবাল পাঠিয়ে হাসিনা–কামালকে ফেরত আনার উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

Spread the love

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে নোট ভারবালের মাধ্যমে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে এখনো আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়নি, তবে খসড়া প্রস্তুত আছে এবং আজই পাঠানো হতে পারে। রায়টির কপি পাঠানো হবে না, বরং নোট ভারবালের মাধ্যমে ভারতের সরকারকে রায়ের বিষয়টি জানিয়ে দুইজনকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, দুই আসামিকে ফেরাতে সোমবার রাতেই বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে। পূর্বে শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানিয়ে পাঠানো চিঠির জবাব ভারত দেয়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন—রায় হয়েছে, এবং বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। তাই আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী

মুরাদনগরে উপদেষ্টার পক্ষে বিক্ষোভে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১৫

পশ্চিমবঙ্গের পর এবার পশু জবাই-ঈদের নামাজ নিয়ে আরেক প্রদেশে কড়াকড়ি

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০টি থিংকট্যাংক

এআই যুগে সন্তান লালন-পালনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা

নারী-শিশুকে যৌন হয়রানি করলে পুরুষের শাস্তি দ্বিগুণ হবে

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞদের সহায়তা শুরু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, উঠতে পারে ১২ প্রকল্প