বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবেন। এনডোর্সমেন্টের পরিমাণ যাই হোক না কেন, এই ফি অপরিবর্তিত থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, জিএফইটি ২০১৮ অনুযায়ী মানি চেঞ্জাররা বার্ষিক ভ্রমণ ভাতার আওতায় বিদেশি নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করতে পারবেন এবং যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সিল ও স্বাক্ষরের মাধ্যমে এনডোর্সমেন্ট করতে হবে।

এছাড়া মানি চেঞ্জারদের তাদের প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা—এ তথ্য স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ফি আদায়ের পর গ্রাহককে রসিদ প্রদান এবং আদায়কৃত অর্থের যথাযথ হিসাব সংরক্ষণ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ সংক্রান্ত পূর্ববর্তী সব সার্কুলার ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দু’টি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে

কারাগারে খালেদা জিয়ার চিকিৎসা হয়নি বলে দাবি রুমিন ফারহানার

ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফর: ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তার আশা

উন্নয়ন-অগ্রগতির রাজনীতির নামই বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রতি বছর প্রতিটি শিশুকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের অন্তত একজন যেন সরকারি চাকরি পান :ডা. শফিকুর রহমান

কার প্রেমে পড়লেন শ্রদ্ধা কাপুর

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার প্রবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন