বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মুরাদনগরে উপদেষ্টার পক্ষে বিক্ষোভে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ণ

Spread the love

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সমর্থক, পুলিশ এবং একজন সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা সদরে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আসিফ মাহমুদের সমর্থকরা আল্লাহু চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে সমবেত হন। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পাশের জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে সমাবেশস্থলে ইট-পাটকেল ছোড়া হয়, যা থেকে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

আসিফ মাহমুদের আইন উপদেষ্টা অ্যাডভোকেট ওবায়দুল হক অভিযোগ করে বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। শতাধিক ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। এতে আমাদের প্রায় ৫০ জন আহত হন।”

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন পাল্টা অভিযোগ করে বলেন, “আমরা প্রতিদিনের মতো দলীয় কার্যালয়ে অবস্থান করছিলাম। ওরাই প্রথমে আমাদের দিকে ইট ছোড়ে। আমরা আত্মরক্ষায় প্রতিরোধ করেছি। আমাদের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।”

মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, “বিকেলে এনসিপির সমর্থনে একটি সমাবেশ চলছিল। এ সময় পাশ থেকে কিছু লোক বিনা উসকানিতে ইট নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।”

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুদক অনুসন্ধান করবে সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে

খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন ১০ হাজারের বেশি সদস্য

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন ও আধুনিক কৃষির প্রতিশ্রুতি তারেক রহমানের

গাজায় জাতিসংঘের অর্ধেক ত্রাণ মিশন বাধাগ্রস্ত

শেষ ওভারের ধাক্কায় বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ স্বপ্ন ভাঙল

করোনা ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

ওয়াদা পূরণে আমরা কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

বিতর্কিত ভিডিও ফাঁসে মুকুট হারালেন থাই সুন্দরী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, তারা কী কী সুবিধা পান

“চাল সংগ্রহ শেষ, দাম নিয়ন্ত্রণে আসবে”: খাদ্য উপদেষ্টা