সোমবার , ২৫ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পশ্চিমবঙ্গের পর এবার পশু জবাই-ঈদের নামাজ নিয়ে আরেক প্রদেশে কড়াকড়ি

প্রতিবেদক
Sawkat Shihan
মে ২৫, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ

Spread the love

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পর এবার ভারতের উত্তর প্রদেশেও কঠোর বিধিনিষেধ জারি করেছে রাজ্যের বিজেপি সরকার। উৎসবের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যজুড়ে একগুচ্ছ কড়া নির্দেশনা দিয়েছেন। গতকাল রবিবার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো অবস্থাতেই খোলা জায়গায় বা জনসমক্ষে পশু কোরবানি করা যাবে না এবং নামাজের জন্য কোনো সাধারণ রাস্তা বা মহাসড়ক বন্ধ করার অনুমতি দেওয়া হবে না। যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ঈদুল আজহার সমস্ত ধর্মীয় আনুষ্ঠানিকতা ও নামাজ শুধুমাত্র ঐতিহ্যবাহী ও পূর্বনির্ধারিত ধর্মীয় স্থানেই আদায় করতে হবে এবং উৎসবকে ঘিরে সমাজে নতুন কোনো রীতি, নিয়ম বা প্রথা চালু করার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।

মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দেন যে, পশু কোরবানির পর সৃষ্ট বর্জ্য যাতে দ্রুত ও যথাযথভাবে অপসারণ করা হয়, তা পৌর প্রশাসনকে নিশ্চিত করতে হবে। এ ছাড়া রাজ্যে খোলা জায়গায় কাঁচা মাংস বিক্রির ওপর চলমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বজায় রাখার পাশাপাশি অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর এবং সম্ভলের মতো মুসলিম অধ্যুষিত ও সংবেদনশীল জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বিগত বছরগুলোর সাম্প্রদায়িক বা পারিপার্শ্বিক ঘটনাগুলো গভীরভাবে পর্যালোচনা করার তাগিদ দেন এবং যেকোনো ধরনের সম্ভাব্য অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আগে থেকেই চিহ্নিত করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তাব সরাসরি নাকচ করল ইরান

দেশে ফিরল ইরাকে নিহত শ্রাবনের মরদেহ, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী ঋণখেলাপিদের উৎসাহিত করছেন: সংসদে হান্নান মাসুদ

গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে ৬০ শতাংশ ইসরায়েলি

চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে জুনে

নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘গ্রেফতারের’ বিষয়ে যা জানা গেল

ইরানকে ঘিরে নতুন মার্কিন পরিকল্পনা জানানো হলো ইসরায়েলকে

ট্রাম্পের নতুন বাণিজ্য পদক্ষেপে সুবিধাজনক অবস্থানে ঢাকা

ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা

জ্বালানি আমদানিতে গতি: বুধবার বন্দরে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের চালান