মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯১২ জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

Spread the love

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩১ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

এ সময় ৯২৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৬ হাজার ৯৩৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩১৮ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউনিটেও থাকছে না ভিন্নতা, একই পোশাক পরবেন সব পুলিশ সদস্য

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের বিচার দাবি মামুনুল হকের

“অন্তর্বর্তী সরকারকে অতিরিক্ত সময় দেওয়া দেশের জন্য ক্ষতিকর” — আন্দালিব রহমান পার্থ

তফসিল ঘোষণা কাল সন্ধ্যায়

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে যোগ দিতে পারেন: হান্নান মাসউদ

‘জুলাই উইমেন্স ডে’তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী ড্রোন শো

যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১১