শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজার যুদ্ধপরবর্তী পরিস্থিতি নিয়ে সৌদির তিন দফা পরিকল্পনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রতিবেদন অনুযায়ী, গাজার ভবিষ্যৎ নিয়ে তিনটি মূল লক্ষ্যে কাজ করছে সৌদি কর্তৃপক্ষ— হামাসকে দুর্বল ও নিরস্ত্র করা, ফিলিস্তিনি অথরিটিকে (পিএ) শক্তিশালী করা এবং আন্তর্জাতিক শান্তি উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখা।

পরিকল্পনার প্রথম ধাপে হামাসকে কোণঠাসা করে গাজার প্রশাসনে তাদের প্রভাব সীমিত করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক সমর্থনে ধাপে ধাপে নিরস্ত্রীকরণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত।

দ্বিতীয় ধাপে পিএ’র কাঠামোগত সংস্কার, দুর্নীতি দমন, আর্থিক সহায়তা ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে সৌদি আরব।

তৃতীয় ধাপে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের সমর্থন এবং মিসর-জর্ডানসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করাই সৌদি আরবের মূল উদ্দেশ্য। সূত্র: মিডল ইস্ট আই

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা

বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি

এশিয়ান গেমস বাছাইয়ে ট্রফির দোরগোড়ায় বাংলাদেশ

কুয়ালালামপুরে অভিযান, ১২৪ অভিবাসী আটক

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি: ৩২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

জাতীয় নির্বাচনের দিনই গণভোট: জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে সেতু ধস: নিহত ৭

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিমের কার্যক্রম শুরু

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প প্রধান উপদেষ্টার জরুরি বার্তা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু