শনিবার , ২২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ণ

Spread the love

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ড্রুক এয়ারের ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।

ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর তাঁকে তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানবন্দর আনুষ্ঠিকতা শেষে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। আজ দুপরে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার দপ্তরে অধ্যাপক ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন থাকবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার

‘মাননীয়’ বাদ দিয়ে দাপ্তরিক কার্যক্রম, ডিজিটাল হাজিরাও দিলেন প্রধানমন্ত্রী

রফতানিতে শুল্ক ছাড়, মিত্রদের জন্য মার্কিন উপহার

সীতাকুণ্ডে ৮ শ্রমিক নিহত, পরিবারের পাশে থাকবে সরকার

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী

মেগা প্রকল্পের কাজ শেষের আগেই পদ্মার তীর রক্ষা বাঁধে ধস, মুন্সিগঞ্জে তীব্র আতঙ্ক

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল বিদেশি পণ্য জব্দ

চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু