বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৫:১৫ পূর্বাহ্ণ

Spread the love

অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে পাল্লা দিতে যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে তিনি জানান, শিগগিরই ওয়াশিংটনে এ কার্যক্রম শুরু হবে।

ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সবচেয়ে শক্তিশালী, এর পরেই রাশিয়া ও চীনের অবস্থান। তার ভাষায়, “অন্যান্য দেশ যখন পরীক্ষা চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রও বাধ্য হচ্ছে একই পদক্ষেপ নিতে।”

এর আগে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন যে দেশটি সফলভাবে ‘পোসেইডন’ নামের পারমাণবিক চালিত সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। এর একদিন আগে রাশিয়া নতুন ক্রুজ মিসাইল ‘বুরেভেস্তনিক’-এরও পরীক্ষা চালায় এবং পরের দিন পারমাণবিক মহড়া করে।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল। বর্তমানে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৭ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে—রাশিয়ার হাতে প্রায় ৫,৫০০টি এবং যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ৫,১০০টি ওয়ারহেড।

সর্বশেষ - অপরাধ