রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কুয়ালালামপুরে ট্রাম্পবিরোধী দ্বিতীয় দফা বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এটি ছিল দ্বিতীয় দফার বিক্ষোভ

রবিবার বিকেলে আম্পাং পার্ক এলআরটি স্টেশনের বাইরে শতাধিক তরুণ-তরুণী বিক্ষোভে অংশ নেন, যা ঘিরে উত্তেজনা দেখা দেয়। অংশগ্রহণকারীদের অনেকে মুখে মুখোশ ও গলায় ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়া পরে ছিলেন। হাতে ছিল ট্রাম্পবিরোধী ব্যানার ও সাম্রাজ্যবাদবিরোধী প্ল্যাকার্ড

এক পর্যায়ে বিক্ষোভকারীরা উচ্চস্বরে ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও দাঙ্গা দমন ইউনিট মোতায়েন করা হয়।

এর আগে সকাল থেকেই দাতারান মের্দেকায় আরেকটি ট্রাম্পবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে শত শত মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে জড়ো হন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ট্রাম্পকে “ভণ্ড” ও “মিথ্যাবাদী” আখ্যা দেন এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান

বিক্ষোভে অংশ নেন পিকেআরের সাবেক নেতা জুরাইদা কামারুদ্দিন, চুয়া তিয়ান চ্যাংপেজুয়াং পার্টির নিজাম মাহশার

পুলিশ জানায়, কুয়ালালামপুর কনভেনশন সেন্টারের আশপাশের এলাকা ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে এবং আম্পাং পার্ক এলাকায় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে রবিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কয়েকটি এলআরটি ও এমআরটি স্টেশন বন্ধ রাখা হবে।

সূত্র: মালয় মেইল, আল-জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেলেন খান আকরাম

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন, পোরোর চোখে এ যেন এক স্বপ্ন পূরণ

আইপিএলে দুইশ রানের নতুন মাইলফলক

৩৫ বছরের চাকরি জীবনে এবার প্রথম ভোট দেবেন আইজিপি

সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

এস আলমের গাড়িতে চড়ার অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

অর্থের জন্য চিকিৎসা পাচ্ছেন না গুলিবিদ্ধ দুই কলেজশিক্ষার্থী

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর