সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অরাজকতার শঙ্কায় সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

দেশের বিভিন্ন স্থানে অরাজকতা শুরু হয়েছে এবং কোথাও কোথাও তা উসকে দেওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২১ ডিসেম্বর) বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন এবং ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ হাদি, জুলাই শহীদ ও একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান দেখাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে দিনগুলো সহজ নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, বেকারত্ব বাড়ছে এবং বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরি হচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।

শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ভার্চুয়ালি বক্তব্য দেন।

তারেক রহমান আরও বলেন, দেশ গড়তে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কঠোর পরিশ্রম করতে হবে। কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না, বাজার ব্যবস্থায় দুষ্ট চক্র সক্রিয়—এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের ওপর জোর দেন তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে দেশ অতীতে সংকট থেকে বেরিয়ে এসেছে। এখন আবারও বিএনপির নেতা-কর্মীদের সামনে দায়িত্ব এসেছে দেশকে ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

সাংবাদিক তুহিন হত্যায় ‘হানিট্র্যাপ’ চক্রের যোগসাজশ, আটজন শনাক্ত

নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গা আটক

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে জামায়াত

মার্কিন হামলার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির কড়া হুঁশিয়ারি,

ঢাকায় কানাডার বাণিজ্য প্রধান, সহযোগিতা বাড়ানোর আশাবাদ

খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন ১০ হাজারের বেশি সদস্য

বানরের আক্রমণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সতর্কতা