বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন দিনে ডলারের দাম বেড়ে ১২২.৮০ টাকা, খোলা বাজারে ১২৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৫ ৪:৫২ পূর্বাহ্ণ

Spread the love

দেশে আবারও ডলারের দাম ঊর্ধ্বমুখী। তিন কার্যদিবসে ব্যাংকে প্রতি ডলারের গড় মূল্য ৬০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ৮০ পয়সায়। একইসঙ্গে খোলা বাজারে (কার্ব মার্কেট) ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকায়, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।

গত সপ্তাহে ব্যাংকগুলোতে ডলারের গড় মূল্য ছিল ১২২ টাকা ১০ পয়সা। বর্তমানে কিছু ব্যাংক ডলার বিক্রি করছে ১২২ টাকা ৯০ পয়সায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৬.৩০ বিলিয়ন ডলারের আমদানি এলসি খোলা হয়েছে, যা আগস্টের তুলনায় ১৭.২৯ শতাংশ বেশি। রমজান সামনে রেখে খাদ্য ও ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় ডলারের চাহিদা দ্রুত বেড়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি আয় প্রত্যাশার তুলনায় কম আসা ও রেমিট্যান্স প্রবাহ সীমিত থাকায় বাজারে ডলার সরবরাহ কমেছে।

পল্টনের মানি চেঞ্জাররা জানাচ্ছেন, হঠাৎ ডলারের চাহিদা বাড়ায় খোলা বাজারেও দর বেড়েছে। সোমবার খোলা বাজারে ডলারের ক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ৯০ পয়সা, বিক্রয়মূল্য ১২৫ টাকা।

বিভিন্ন ব্যাংক নগদ ডলার বিক্রি করছে ১২৩ থেকে ১২৩ টাকা ৭৫ পয়সা দরে, ক্রয় করছে ১২২ থেকে ১২২ টাকা ৭৫ পয়সায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেলেনিয়ার ১০০ কোটি ডলারের মামলা হুমকি হান্টার বাইডেনকে

দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত, নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টার

নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অযোগ্য করার দাবি জামায়াতের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেওয়া হবে না: ট্রাম্প, একমত রাজা চার্লস

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে ইসি সভা শুরু

বগুড়া-৬ আসনের সাবেক অবৈধ আওয়ামী সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার

হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলা: তদন্তে সিক্রেট সার্ভিস

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল, আনুষ্ঠানিক ঘোষণা রবিবার

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী