সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সচিবালয় স্টেশন ঘটনার পর মেট্রোরেলে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে দুই কিশোর ছাদে উঠে পড়ার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

সোমবার সকালে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩০ নভেম্বর সন্ধ্যায় কিশোরদের ছাদে ওঠার ঘটনাটি নজরে আসার পরই মেট্রো চলাচল তাৎক্ষণিক বন্ধ করে প্রতিটি ট্র্যাকে সার্চ করা হয়। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে স্টেশনের প্রবেশপথে অতিরিক্ত সিসিটিভি বসানোসহ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।

তিনি আরও জানান, দিয়াবাড়ি–টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রকল্পে কোনো অগ্রগতি নেই। নতুন সরকার আসার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

সর্বশেষ - অপরাধ