শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্প ঘোষণা: কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কানাডার সঙ্গে সমস্ত বাণিজ্য আলোচনাই অবিলম্বে বাতিল করা হলো। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন।

ট্রাম্পের অভিযোগ, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। এই “জঘন্য আচরণের” প্রতিবাদ হিসেবে ট্রাম্প কানাডার সঙ্গে সকল বাণিজ্যিক আলোচনার পথে বাধা দিয়েছেন।

এর আগে ট্রাম্প কানাডার পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের ক্ষেত্রে কিছু ছাড়ের অনুমতি দেন। এছাড়া ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর ২৫ শতাংশ খাত-নির্দিষ্ট শুল্কও আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ইউএসএমসিএ হলো মার্কিন, মেক্সিকো ও কানাডার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন।

সর্বশেষ - অপরাধ