শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী জনসভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ভাসানটেকের বিআরবি মাঠে সন্ধ্যা ৬টায় এই জনসভা অনুষ্ঠিত হবে। তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম জানিয়েছেন, ঢাকা-১৭ আসনের জনসাধারণের মধ্যে তারেক রহমানকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং আজকের সমাবেশে বিপুল জনসমাগম হবে। তিনি আশা প্রকাশ করেন, এই আসনের ভোটাররা বিপুল ভোটে তারেক রহমানকে নির্বাচিত করবেন এবং তিনি আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে এই আসনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। প্রচারণার প্রথম দিনেই তারেক রহমান ম্যারাথন সফরের মাধ্যমে দেশের ৭টি জেলায় জনসভা সম্পন্ন করে আজ ভোরে ঢাকায় ফিরেছেন। সিলেট থেকে শুরু হওয়া এই সফরে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসভায় বক্তব্য রাখেন। এই সকল জনসভায় তিনি বিএনপি সরকার গঠন করলে বেকারদের প্রশিক্ষণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন। আজকের ঢাকা-১৭ আসনের সমাবেশের মাধ্যমে তিনি রাজধানীতে তার নির্বাচনী প্রচারণার ধারা অব্যাহত রাখবেন।

সর্বশেষ - অপরাধ