শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রুয়ান্ডা–ডিআর কঙ্গোর মধ্যে শান্তিচুক্তি, ট্রাম্পের মধ্যস্থতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ওয়াশিংটনে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআর কঙ্গো) ও রুয়ান্ডার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান চেষ্টায় দুই দেশের নেতাদের এই সমঝোতা নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

চুক্তির আগে কঙ্গোর খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ বিদ্রোহীদের লড়াই আবারও তীব্র হয়ে ওঠে। কঙ্গো সেনাবাহিনী অভিযোগ করে বিদ্রোহীরা শান্তি প্রক্রিয়া ভণ্ডুল করার চেষ্টা করছে, যদিও এম২৩ দাবি করে তারা হামলা শুরু করেনি।

ওয়াশিংটনে ‘ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিস’-এ আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এটি আফ্রিকা ও বিশ্বের জন্য ‘একটি মহান দিন’। তিনি দুই নেতার ওপর আস্থা রাখেন এবং আশা প্রকাশ করেন, চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করে তারা জনগণের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন।

অনুষ্ঠানে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে সরাসরি চুক্তিতে সই করেন। কেনিয়া, অ্যাঙ্গোলা, বুরুন্ডি, টোগোর নেতারা এবং উগান্ডার ভাইস প্রেসিডেন্ট সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।

কাগামে ট্রাম্পকে ‘নিরপেক্ষ’ নেতা হিসেবে আখ্যা দিয়ে বলেন, তার বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি দুই দেশের জন্য কার্যকর পথ তৈরি করেছে। শিসেকেদি বলেন, তিনি গভীর কৃতজ্ঞতা ও আশাবাদী এবং আশা করেন রুয়ান্ডা চুক্তির সব শর্ত ও চেতনা মেনে চলবে।

এম২৩ প্রতিনিধিরা অনুষ্ঠান থেকে বাদ রয়েছেন; তারা কাতারের মধ্যস্থতায় কঙ্গো সরকারের সঙ্গে আলাদা আলোচনায় ব্যস্ত। যুক্তরাষ্ট্র আশা করছে, দুই দেশের বিরোধ কমলে খনিজসমৃদ্ধ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়বে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো কঙ্গো ও রুয়ান্ডায় কাজ করবে এবং এতে সবাই অর্থ উপার্জন করবে।

সূত্র: রয়টার্সবিবিসি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদেশি সম্পদও জানাতে হবে প্রার্থীদের: দুদক চেয়ারম্যান

জাতির গানে আগুন

ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াতসহ ১০ দল

দলীয় সহযোদ্ধাদের আবেগঘন বার্তায় বিদায় জানালেন মির্জা ফখরুল

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের নিয়ে যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউ

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে যোগ দিতে পারেন: হান্নান মাসউদ

প্রার্থী হামলার ঘটনার প্রতিবাদে শনিবার দেশজুড়ে বিএনপির বিক্ষোভ

জামায়াতের সাবেক এমপি হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল

রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী