বুধবার , ৪ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন হজ মৌসুম সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে চালু করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শীতলীকরণ ব্যবস্থা। তীব্র গরমে হাজিদের স্বস্তি দিতে নেয়া এই উদ্যোগে প্রতিদিন বিপুল পরিমাণ বাতাস শীতল করে সরবরাহ করা হচ্ছে।

এই অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে দৈনিক ১,৫৫,০০০ টন থার্মাল ইউনিট ক্ষমতার বাতাস শীতল করা সম্ভব হচ্ছে। মসজিদের আঙিনা, করিডোরসহ পুরো প্রাঙ্গণ জুড়েই ছড়িয়ে রয়েছে এ প্রযুক্তি, যা পরিচালনা করছে পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানে থাকা জেনারেল প্রেসিডেন্সি।

এই শীতলীকরণ ব্যবস্থা প্রধানত দুটি কেন্দ্রীয় স্টেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। মক্কার হারাম শরিফ থেকে প্রায় ৯০০ মিটার দূরে অবস্থিত আল-শামিয়া স্টেশন ১,২০,০০০ টন বাতাস শীতল করার সক্ষমতা রাখে। অপরটি আজিয়াদ স্টেশন, যা ৫০০ মিটার দূরে অবস্থিত এবং এর শীতলীকরণ ক্ষমতা ৩৫,০০০ টন।

উভয় স্টেশন থেকে ঠাণ্ডা বাতাস ছড়িয়ে দিয়ে হাজিদের জন্য একটি আরামদায়ক ও সহনীয় পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। প্রতিদিন ৯ বার করে এই বাতাস বিশুদ্ধ করা হয় যাতে তা স্বাস্থ্যকর থাকে। এই প্রক্রিয়ায় আলট্রা-ভায়োলেট রশ্মি ব্যবহার করে প্রায় ৯৫ শতাংশ জীবাণু ধ্বংস করা হয়, যা গ্র্যান্ড মসজিদের পরিবেশকে আরও নিরাপদ করে তোলে।

তীব্র তাপদাহে হজ পালনরত মুসল্লিদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য এই শীতলীকরণ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা সর্বদা পর্যবেক্ষণে রাখছে সৌদি কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

তিন নেতার মাজার-হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির প্রচার

ভাঙ্গায় বেপরোয়া বাসের চাপায় নিহত ৫

স্বৈরাচার পতনের দিন স্মরণে তারেক রহমানের বক্তব্য

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

লিবিয়া উপকূলে দুটি নৌকা ডুবে চারজনের মৃত্যু, বহুজন নিখোঁজ

চীনের আমন্ত্রণে বিএনপির উচ্চপর্যায়ের সফর