বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বন্দর পরিচালনা ইস্যুতে হাইকোর্টের দ্বিমতপূর্ণ রায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে করা রিটে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছেন, আর জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার এটিকে বৈধ বলে রায় দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৃথকভাবে এ রায় ঘোষণা করা হলে নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করবেন প্রধান বিচারপতি—যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আরও কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত ৩০ জুলাই হাইকোর্ট এনসিটি পরিচালনা সংক্রান্ত বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তির প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করে। একইসঙ্গে অপারেটর নিয়োগের আগে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান বাধ্যতামূলক করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিটটি দায়ের করেন। বিদেশি প্রতিষ্ঠানের কাছে টার্মিনাল হস্তান্তর নিয়ে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনও রিটে যুক্ত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রবাসীদের কল্যাণে স্থায়ী কাঠামো গড়ার অঙ্গীকার নজরুল ইসলাম খানের

লারিজানির নিহতের খবর নিশ্চিত করল ইরান

দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধ ইস্যুতে সংসদে চাপে জামায়াত, বাড়ছে রাজনৈতিক বিতর্ক

আবারও ভারতকে শুল্কের হুমকি ট্রাম্পের

ইসিতে দিতে হবে ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব

তিন বাহিনী প্রধানের সাথে বৈঠকে বসছে ইসি

শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি, সংস্কার নিয়ে বিরোধ নেই: তারেক রহমান

ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার আব্বাস কার্কি নিহত দাবি