বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

Spread the love

দক্ষিণ আমেরিকার দেশ পেরু জেন জি প্রজন্মের বিক্ষোভে অস্থিতিশীল হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী লিমায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “যুদ্ধ কথায় নয়, কাজে জেতা যায়।” তিনি জানান, অপরাধ দমনে সরকার এবার প্রতিরক্ষার বদলে আক্রমণাত্মক কৌশল নেবে।

জরুরি অবস্থার সময় সেনাবাহিনী রাস্তায় টহল দেবে এবং নাগরিকদের সমাবেশসহ কিছু সাংবিধানিক অধিকার সীমিত করা হবে।

দুর্নীতি ও অপরাধবিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের নেতৃত্বে চলমান বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহের এক বিক্ষোভে একজন নিহত ও শতাধিক আহত হয়। প্রেসিডেন্ট জেরি জানিয়েছেন, তিনি কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না।

সর্বশেষ - অপরাধ