সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইউপি নির্বাচন হবে ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

Spread the love

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রাথমিকভাবে সাত ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউপি নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে। প্রাথমিকভাবে সাত ধাপে ভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্ভাব্য ভোটের সময়সূচি

বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে মো. সানাউল্লাহ জানান, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী—

  • প্রথম ধাপ: ১২ নভেম্বর ২০২৬
  • দ্বিতীয় ধাপ: ১৩ ডিসেম্বর ২০২৬
  • তৃতীয় ধাপ: ৩০ ডিসেম্বর ২০২৬
  • চতুর্থ ধাপ: ১৭ জানুয়ারি ২০২৭
  • পঞ্চম ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭
  • ষষ্ঠ ধাপ: ২২ এপ্রিল ২০২৭
  • সপ্তম ধাপ: ২৭ মে ২০২৭

নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

তবে এসব তারিখ এখনো সম্ভাব্য। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করার পরই ভোটের চূড়ান্ত সময়সূচি নিশ্চিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত