রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বোরকা পরে জবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেত্রী, শিক্ষার্থীদের হাতে ধরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেত্রী আফিয়াকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা।

আটক শিক্ষার্থীর নাম আফিয়া আনজুম সুপ্তি। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, অভিযুক্ত আফিয়া আনজুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার সার্টিফিকেট তুলতে আসেন। তারপর সাধারণ শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে অবগত করেন।

আটক ছাত্রলীগের নেত্রী আফিয়া আনজুম

ছাত্রলীগ কর্মী আফিয়া বলেন, ‘আমি ছাত্রলীগ করতাম। শেখ মুজিবের আদর্শকে ধারণ করি। কিন্তু আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। আমি জগন্নাথের রাজনীতিতে সক্রিয় না, ৭১ এর আদর্শকে লালন করি। আমি বঙ্গবন্ধুর পক্ষের লোক। আমি জগন্নাথের কাউকেই কোনো প্রকার আঘাত করি নি, কোন বিরোধীতা করি নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা কারণ আমি জুলাই আন্দোলনে এমন কোনো বিরোধিতা করি নি, আমি তখন বাড়িতে ছিলাম।’

তিনি আরও বলেন, আমার ছাত্রলীগের কমিটিতে কোনো পদও ছিল না। আমার কারও সাথে কোন ঝামেলা ছিল না।। আদর্শকে ধারণ করি তাতে আমি অন্যায় কিছু মনে করি না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড.মো.তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। আমরা পুলিশি ব্যবস্থা নিয়েছি, সাথে সাথে পুলিশকে অবগত করা হয়েছে।

পুলিশ বক্সের এসআই মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আমরা প্রশাসন থেকে কল পেয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। তার বিরুদ্ধে আনীত অভিযোগ বা কোনো মামলা থাকলে আমরা তাকে চালান করে দিব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে’ – আইন উপদেষ্টা

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আভাসে বিশ্ববাজারে তেলের দামের পতন

মানবতাবিরোধী অপরাধ মামলায় দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নির্বাচনের আগে দুর্নীতি দূর করার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার

নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বলিভিয়ায় নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

পাকিস্তান দল থেকে বাদ পড়লেন বাবর আজম

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণই প্রতিহত করবে’: ডা. শফিকুর রহমান

“অনির্বাচিত কেউ সংবিধান সংশোধন করতে পারে না”—বিএনপি নেতা হাফিজ উদ্দিন