বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সুপার ওভারে হেরে সিরিজে সমতায় বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ণ

Spread the love

সুপার ওভারে গড়ানো ম্যাচে ১১ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ হেরেছে ১ রানে। দমবন্ধ করা এই ম্যাচে জিতল ওয়েস্ট ইন্ডিজ, ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১–১ সমতায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।

মিরপুরের ঘূর্ণি উইকেটে সুপার ওভারে প্রথম ব্যাটিংয়ে ক্যারিবীয়রা করে ১০ রান। জবাবে টাইগাররা করতে পারে ৯ রান। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে শেষ বলে নুরুল হাসান সোহানের ক্যাচ মিসে ম্যাচ টাই হয়। শেষ বলের সমীকরণ ছিল—বাংলাদেশকে জিততে ১ রানের বেশি দেওয়া যাবে না, ওয়েস্ট ইন্ডিজকে নিতে হবে ৩ রান। ব্যাটিংয়ে ছিলেন ১১ নম্বর ব্যাটার খারি পিরে। তার ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠলেও সোহান ক্যাচ ধরতে পারেননি। ফলে ২ রান নিয়ে ম্যাচ টাই হয়—বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটি প্রথম টাই ম্যাচ।

এই ম্যাচে গড়েছে একাধিক রেকর্ডও। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে পুরো ৫০ ওভার বোলিং করেছেন কেবল স্পিনাররা—ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটি প্রথমবার। এর আগে ৪৪ ওভার ছিল শ্রীলঙ্কার রেকর্ড। দুই দলের স্পিনাররা মিলে করেছেন মোট ৯২ ওভার, যা নতুন বিশ্ব রেকর্ড।

বাংলাদেশের ইনিংসে টেলএন্ডার রিশাদ হোসেন ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ২১৩ রানে পৌঁছে দেন। ওপেনার সৌম্য সরকার করেন ৪৬ রান, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৩২ রানে থাকেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজও ৫০ ওভারে ৯ উইকেটে ২১৩ রান করে।

আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংস্কার ও বিচারের নামে টালবাহানা রুখবে বিএনপি

অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে : ইশরাক হোসেন

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, মামলা টিভিকের নেতাদের বিরুদ্ধে

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: ঈদুল আজহা ৬ জুন

ইতিহাসে তৃতীয়বার হতে যাচ্ছে আ. লীগবিহীন সংসদ নির্বাচন

অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ডের মৃত্যু

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান একমাত্র প্রত্যাবাসনেই: প্রধান উপদেষ্টা

রমজানের আগেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন

কিরগিজস্তান থেকে প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি দেশে ফিরলেন

পালালেন এক ওসি, প্রত্যাহার হলেন আরেক ওসি