শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক এগিয়ে নিতে ‘নতুন পন্থা’ চান শি জিনপিং

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব জাতীয় লক্ষ্যগুলো পরস্পরকে শক্তিশালী করতে পারে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ জন্য দুই দেশকেই দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শেষভাগে শি জিনপিং বলেন, বিশ্বের দুটি বৃহৎ ও প্রভাবশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন কীভাবে একসঙ্গে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে একটি ‘নতুন পন্থা’ খুঁজে বের করা প্রয়োজন।

বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে শি বলেন, ট্রাম্প ‘আমেরিকাকে আবার মহান করার’ অঙ্গীকার করেছেন। একইভাবে চীনও জাতীয় পুনরুজ্জীবনের লক্ষ্যে কাজ করছে এবং দেশটির আধুনিকায়ন নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করছে বলে উল্লেখ করেন তিনি।

শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব লক্ষ্যগুলো পরস্পরের জন্য বাধা না হয়ে একে অপরকে শক্তিশালী করতে পারে। তবে এ জন্য দুই পক্ষকেই দায়িত্বশীলভাবে আচরণ করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির সুস্বাস্থ্য কামনা করে টোস্ট প্রস্তাব করেন শি জিনপিং। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান তিনি।

সূত্র: বিবিসি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যাটারিচালিত রিকশা মেট্রো এলাকার বাইরে পাঠানোর চিন্তা সরকারের

কারাগার থেকেই বরিশাল-৩ আসনে টিপুর মনোনয়ন সংগ্রহ

সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় বাড়ছে যুদ্ধের পরিধি

পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান: পেজেশকিয়ান

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ২০২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

বিশ্বকাপ নিয়ে ভারতের সফর বাতিলের ঘোষণা: আসিফ নজরুল

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক

ঢাকায় কানাডার বাণিজ্য প্রধান, সহযোগিতা বাড়ানোর আশাবাদ