রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকায় দুই দিনে ১৪ জনসভা করবেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ অংশে টানা দুই দিনে ব্যাপক জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার ও আগামীকাল সোমবার রাজধানীতে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন তিনি।

রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ছয়টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। কর্মসূচির শুরু হবে আজ দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে তার নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে। এরপর তিনি ধারাবাহিকভাবে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন।

শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে রাজধানীতে দলের অবস্থান ও জনসম্পৃক্ততা জোরদার করতেই এই জনসভাগুলোর আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা

থাইল্যান্ডের ‘ভূতের শব্দে’ সীমান্তে উত্তেজনা

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি

বিদেশে থাকা করদাতাদের জন্য সহজ হলো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩, দুই হামলাকারীর মরদেহ উদ্ধার

ডেঙ্গুতে  মৃত্যু ৪

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

জিএম কাদেরের বাসভবনে হামলা: সেনা তলব, বৈষম্যবিরোধী ও বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট: জনবান্ধব হবে, তবে চ্যালেঞ্জও কম নয়

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড