শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

Spread the love

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে একটি আত্মঘাতী হামলায় অন্তত সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, জঙ্গিরা উত্তর ওয়াজিরিস্তানের একটি সামরিক শিবিরে সমন্বিত হামলা চালায়। হামলাকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে শিবিরের দুর্গের সীমানা প্রাচীরে আঘাত হানে, পরে দুজন জঙ্গি শিবিরে প্রবেশের চেষ্টা করলে পাকিস্তানি সেনারা গুলি করে তাদের হত্যা করে।

এ ঘটনায় ৭ জন সেনা নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি।

হামলার ঘটনাটি ঘটেছে পাক-আফগান সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ দিনে। আফগান সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর ছিল, যা আজ দুপুর ১টায় শেষ হওয়ার কথা ছিল।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা সাম্প্রতিক পাকিস্তান-আফগান উত্তেজনারই ধারাবাহিকতা। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভেতরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর জঙ্গিরা আশ্রয় ও প্রশিক্ষণ নিচ্ছে, যা সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার আব্বাস কার্কি নিহত দাবি

বোরকা পরে জবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেত্রী, শিক্ষার্থীদের হাতে ধরা

রামিসা হত্যার বিচারের দাবি, মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের পদক্ষেপে অস্বস্তিতে ভারত

২৪ ঘণ্টায় হামে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

মিয়ানমারে জোড়া ভূমিকম্প: ঢাকা ও চট্টগ্রামে আতঙ্ক

গাজা যুদ্ধ শেষ হয়নি—মৃত সব জিম্মি ফিরলেই বন্ধ হবে: ইসরায়েলি সেনাপ্রধান

তিন নেতার মাজার-হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির প্রচার