শনিবার , ১৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ

Spread the love

মধ্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে জরুরি সতর্কবার্তা ও দিকনির্দেশনা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের আরও বিচক্ষণ ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার আলোকে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাস জানায়, প্রবাসীদের অনভিপ্রেত কর্মকাণ্ডের ফলে পোল্যান্ডে পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হতে পারে।

বিজ্ঞপ্তিতে পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। একই সাথে যেকোনো তথ্য বা কনটেন্ট অনলাইনে প্রকাশের আগে তার সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আইনবিরোধী বক্তব্য ও প্রচারণা থেকে পোল্যান্ডে অবস্থানরত সকল বাংলাদেশিকে সম্পূর্ণ দূরে থাকতে নির্দেশ দিয়েছে ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সর্বশেষ - অপরাধ