বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

টিসিবির কার্ড থেকে ৫৯ লাখ সুবিধাভোগী বাদ: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

Spread the love

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের পর প্রকৃত সুবিধাভোগীদেরই টিসিবির কার্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।

টিসিবির কার্ড ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ফলে সরকারি অর্থের অপচয় কমবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, কার্ড ডিজিটাল করার মাধ্যমে বছরে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

টিসিবির সুবিধাভোগীদের সেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই ‘উপকারী’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

“রাতের অন্ধকারে নয়, স্বচ্ছ নির্বাচন চাই” — সিইসি নাসির উদ্দিন

সচিবালয় স্টেশন ঘটনার পর মেট্রোরেলে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

জাতিসংঘে ইউনূসের সঙ্গে রানি ম্যাথিল্ড ও গর্ডন ব্রাউনের বৈঠক

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর ধাওয়ায় সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ

খালেদা জিয়ার পক্ষে বিএনপির প্রচারণা শুরু

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নির্বাচনের সাফল্যে সহায়ক: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইরানে হামলা হবে ‘আগুন নিয়ে খেলা’: যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

আমরা দুই মন্ত্রী দুর্নীতি করব না, করতে দেব না

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী