বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পাসের হারে এগিয়ে ছাত্রী, গড় পাস ৫৮.৮৩ শতাংশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ

Spread the love

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী

এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে সব দিক দিয়েই এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রীরা ৮ শতাংশের বেশি এগিয়ে

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে পাস করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন এবং ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও এগিয়ে আছে মেয়েরা—মোট ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ প্রাপ্তের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন, আর ছাত্র ৩২ হাজার ৫৩ জন

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ফলাফল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া এসএমএস পাঠিয়ে ১৬২২২ নম্বরে ফল জানা যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘শুধু প্রকৌশলী নয়, ভালো মানুষ তৈরি হোক’: সেনাপ্রধান

ঢাবিতে পাঁচ স্থাপনার ফটকে তালা, ‘লকডাউন’ কর্মসূচিতে ছাত্রলীগের অংশগ্রহণ

প্রস্তাবিত ৭ কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

‘আগে সুষ্ঠু পরিবেশ, পরে নির্বাচন’: জামায়াত আমির

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১ লাখ সেট স্কুল ড্রেস দিল বিটিএমএ

কায়রোসে হামলা: নিরাপদ আছেন কি বাংলাদেশি নাবিকরা?

বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

প্রাইভেট সেক্টরে শুক্র–শনিবার ছুটির ঘোষণা দেবে এনসিপি: পাটওয়ারী

ইরান-বাণিজ্য: ভারতীয় সংস্থা ও নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ