সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চীনের দেরিতে অনিশ্চয়তায় তিস্তা প্রকল্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশের বহুল প্রত্যাশিত তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনর্গঠন প্রকল্প অর্থায়ন সংকটে পড়েছে। জুলাই মাসে চীনের কাছে প্রথম ধাপে ৫৫ কোটি ডলার ঋণের প্রস্তাব পাঠালেও দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৭ কোটি ডলার। এর মধ্যে প্রথম ধাপে জমি পুনরুদ্ধার, বাঁধ নির্মাণ, নদী খনন ও ভূমি উন্নয়নের কাজ অন্তর্ভুক্ত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) চীনের কারিগরি সহায়তায় পরিকল্পনা তৈরি করেছে।

সম্প্রতি চীনা রাষ্ট্রদূত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত প্রকল্প শুরু নিশ্চিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের উজানে পানির প্রবাহ নিয়ন্ত্রণের কারণে তিস্তার ভাটিতে লাখো মানুষ কৃষি ও জীবিকার সংকটে পড়েছে।

তিস্তা নদী নিয়ে ভূরাজনৈতিক জটিলতাও রয়েছে। কারণ এর উজান অংশ ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত। ফলে প্রকল্পটি নিয়ে ভারত-চীনের স্বার্থও জড়িত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের এইচএসসি লেভেলকে সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

আলজেরিয়ার ইতিহাসে প্রথম নারী স্পিকার নির্বাচিত হলেন খালিদা বউফেদেশ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত: দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নিচ্ছে ঢাকা

৭বছর পর মাকে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান

হাদি হামলার ঘটনায় কঠোর নিন্দা তারেক রহমানের

মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে চার স্কুলে পরীক্ষা বাতিল

শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রোডম্যাপ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

২০ জরুরি ওষুধের দাম সর্বোচ্চ ৫০% কমাল ইডিসিএল