শুক্রবার , ২৩ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য।

আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে মিরসরাই থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার স্ত্রী তাহমিনা গিয়াসও সঙ্গে ছিলেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান প্রথম আলোকে জানান, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই বিমানবন্দরে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতার পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে মিরসরাই থানায় আনা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাল থেকে টানা ৭ দিনের সরকারি ছুটি শুরু

যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসাধারীরা করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল হতে পারে

ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সংসদে ইনসাফ কায়েম হলে দেশেও ন্যায়বিচার সম্ভব: ডা. শফিকুর রহমান

অক্টোবরের মাঝামাঝি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগে সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

ডিবির হাতে গ্রেফতার নিষিদ্ধ আ.লীগ নেতা অজয় কর খোকন

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?