সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে চার স্কুলে পরীক্ষা বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা কলেজিয়েট স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় ও খুলনার সরকারি করোনেশন গার্লস হাইস্কুলে পরীক্ষা স্থগিত হয়েছে। বিদ্যালয়গুলো বৃহস্পতিবার নোটিশ দিয়ে পরীক্ষার স্থগিতকরণ ঘোষণা করেছে। এই কর্মসূচি পরিচালনা করছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, মন্ত্রণালয় যদি তাদের চার দফা দাবি মান্য করে, তবে শিক্ষার্থীর স্বার্থে কর্মবিরতি থাকবে না। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারে অন্তর্ভুক্ত করা, শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরি, এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের বেতন-সুবিধা পুনর্বহাল।

গতকাল শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। দাবিগুলো মেনে না নেওয়ায় আজ থেকে কর্মবিরতি কার্যকর করা হয়েছে। এদিকে প্রাথমিক শিক্ষকদের একাংশও বেতন ও তিন দফা দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ থেকে মূল বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

সর্বশেষ - অপরাধ