শনিবার , ২৩ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাদাপাথর পর্যটনকেন্দ্র ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ণ

Spread the love

ছুটির দিনে সিলেটের আলোচিত সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত দল। শুক্রবার সকালে সেখানে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তাদের সঙ্গে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলম ও পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান বলেন, “এখানে শুধু লুট নয়, হয়েছে হরিলুট। প্রশাসনের বড় কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা জড়িত থাকলেও কেউ ছাড় পাবে না।” তিনি জানান, সাদাপাথরকে ঘিরে একটি বিশেষ উন্নয়ন প্যাকেজ নেওয়া হবে এবং পুরো এলাকাকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর পুনঃস্থাপনের কাজ চলছে। যদিও আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে, তবুও আগের অবস্থার কাছাকাছি আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

এর আগে সাদাপাথর লুটকাণ্ডে মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি সরেজমিন তদন্ত শেষে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়

হরমুজ প্রণালিতে উত্তাপ: ট্রাম্পের নৌ-জোটের আহ্বানে অস্ট্রেলিয়ার প্রত্যাখ্যান

দায়িত্ব বাড়ল উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

জিয়া খাল পুনঃখনন: ২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ভালুকায় কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে

সুদানে দুই বছরের গৃহযুদ্ধে ১.৫ লাখের বেশি নিহত

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

একা ঘরে মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা