মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুমার নামাজ না পড়লে মালয়েশিয়ায় কারাদণ্ড বা জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অকারণে জুমার নামাজে অনুপস্থিত মুসলিম পুরুষদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা তিন হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে।

রাজ্য কর্তৃপক্ষ সোমবার জানায়, শরিয়াহ ফৌজদারি অপরাধ (তাকজির) আইনের অধীনে এই ব্যবস্থা কার্যকর হবে। এর আওতায় একবার নামাজে অনুপস্থিত থাকলেও তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

তেরেঙ্গানুর নির্বাহী কাউন্সিলের সদস্য মুহাম্মদ খালিল আবদুল হাদি বলেন, জুমার নামাজ কেবল ধর্মীয় অনুশীলন নয়, বরং মুসলমানদের আনুগত্যের প্রকাশ। তাই কেউ ইচ্ছাকৃতভাবে তা উপেক্ষা করলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তবে শাস্তি হবে শেষ উপায়, নিয়মিত অনুপস্থিতির পরই তা কার্যকর করা হবে।

রাজ্য সরকার জানিয়েছে, বিষয়টি সবাইকে মনে করিয়ে দিতে মসজিদে ব্যানার টানানো হবে এবং অভিযোগ বা টহল দলের মাধ্যমে অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তেরেঙ্গানু বর্তমানে শাসন করছে প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পাস), যারা মালয়েশিয়ায় শরিয়াহ আইন আরও কঠোরভাবে প্রয়োগের পক্ষে। দলটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এবং ১৩টি রাজ্যের মধ্যে চারটিতে ক্ষমতায় রয়েছে।

মালয়েশিয়ায় দ্বৈত আইনি কাঠামো বিদ্যমান— মুসলমানদের জন্য ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে শরিয়াহ আইন প্রযোজ্য, পাশাপাশি সবার জন্য সিভিল আইনও কার্যকর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে জামায়াত

ঝালকাঠিতে জনতার হাতে আটক দুই সমন্বয়ক

????️ ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বিএনপি-জামায়াতের ব্যয়সীমা সাড়ে চার কোটি, এনসিপির ৭৫ লাখ টাকা

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৭.৬%

জাফলংয়ে পর্যটক-স্থানীয়দের হাতাহাতি: ইউএনও’র দুঃখ প্রকাশ

জিয়ার সমাধিতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড়

১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ

মানিক মিয়ায় হতে পারে বেগম খালেদা জিয়ার জানাজা

অন্তর্বর্তী সরকারের ২১টি অধ্যাদেশ সংসদে পাস, বাতিল ৩টি