শনিবার , ৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ ও আশার কথা সিইসির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। তবে ভোটের সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে গেলে পুরো ব্যবস্থায় ধস নামে, আর এতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যায়। জনগণকে ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা এখন অন্যতম চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবেলায় কমিশন সচেষ্ট।

নিরপেক্ষতার বিষয়ে সিইসি স্পষ্ট করে বলেন, “আমরা ১৮ কোটি মানুষের হয়ে কাজ করব, কারও পক্ষে বা বিপক্ষে নয়।” তার মতে, ভোট দেয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, বরং এটি ঈমানেরও অংশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের তীব্র অবস্থান কর্মসূচি

নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ড. ইউনূসের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক

বাহুবলে জমি বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ঢাকা ও দিল্লির নতুন অঙ্গীকার

স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা

যে বিএনপিকে ভালোবাসি, সেই বিএনপি খুঁজে পাচ্ছি না’: আসিফ আকবর

শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায় ঘোষণা কাল

হলান্ডের গোলে ব্রেন্টফোর্ডে সিটির স্বস্তির জয়

রুশ তেলে শুল্কের গ্যাঁড়াকলে ভারত, চীনের দিকেও নজর ট্রাম্পের