সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই হত্যাযজ্ঞ মামলার রায় আজ: ট্রাইব্যুনালে শহীদ পরিবারের সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় জড়ো হয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের স্বজনরা। কারও হাতে ব্যানার, কারও হাতে পোস্টার—তাদের প্রত্যাশা আজকের রায়ের মধ্যেই প্রতিফলিত হবে বলে জানান তারা।

বেলা ১১টায় রায় ঘোষণার কার্যক্রম শুরু করবে আদালত। এরই মধ্যে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ঐতিহাসিক এ রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। পাশাপাশি ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ দেখানো হবে। ঢাকার ১০টি পয়েন্টে বড় পর্দায়ও রায় দেখার ব্যবস্থা করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণসহ রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আশা প্রকাশ করেছেন যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল খালাস পেতে পারেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত