মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যক্রম চলছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের বাইরে অবস্থানরত প্রবাসী নাগরিকদের ভোটাধিকার বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “প্রবাসীদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন দেশে দক্ষ ও অদক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে।”

ভাষণে তিনি আরও বলেন, “আমাদের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির নতুন অধ্যায়ে প্রবেশ করছি।”

প্রধান উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খুব শিগগিরই প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠানো হবে, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে—রমজানের আগেই—জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন নিশ্চিত করা যায়।”

তিনি দেশের নাগরিকদের উদ্দেশে বলেন, “এই নির্বাচনের মাধ্যমে আমরা যেন একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি। এই নির্বাচন যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উদযাপনমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।”

ভবিষ্যৎ নির্বাচন যাতে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সকল পক্ষের সহযোগিতায় এই নির্বাচন হয়ে উঠবে একটি নতুন দৃষ্টান্ত।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৭৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাবেন ডা. জাহিদ

ট্রাম্পের চীন সফরের পর তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

‘পারমাণবিক অস্ত্রই আমাদের রক্ষাকবচ’, কিম জং উনের হুংকার

শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের অন্তত একজন যেন সরকারি চাকরি পান :ডা. শফিকুর রহমান

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল

‘গণভোট ও জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়’ — ডা. শফিকুর রহমান

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক