বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাইফ আলি খান আইসিইউতে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

Spread the love

বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে সাইফের বান্দ্রার বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে সাইফ আলি খানের ওপর আক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর অভিনেতা শঙ্কামুক্ত রয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলি খানকে। আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেয়া হতে পারে সাইফকে।

সাইফ আলির জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত। তিনি এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, চিকিৎসকেরা তাঁর দেখভাল করছেন।’ বিবৃতিতে আরও জানানো হয়, তাঁর পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এর আগে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, অস্ত্রোপচারের পর অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন চিকিৎসকেরা। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: সাইফ আলির শরীরে ৬ বার ছুরিকাঘাত, নিরাপদে কারিনা

অন্যদিকে মধ্যরাতে সইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: আড়াই ঘণ্টা ধরে অপারেশন, কেমন আছেন সাইফ আলি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদের পরদিন ক্রেতা নেই রাজধানীর কাঁচাবাজারে, সবজির দাম চড়া

১৯ জুলাইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু

একই দিনে নির্বাচন–গণভোটে বিভ্রান্তির শঙ্কা বাড়ছে

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

আদর্শ ভিন্ন হলেও দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে: জাইমা রহমান

জনরোষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

চীনের সামরিক কুচকাওয়াজে আধুনিক অস্ত্রের মহড়া

বিএনপির ফোকাস এখন ইশতেহারে

ভয়েস অব আমেরিকায় ট্রাম্প প্রশাসনের ছাঁটাই অভিযানে ৫০০ কর্মী চাকরিচ্যুত

ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের চূড়ান্ত প্রচারণায় প্রার্থীরা