শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আইন পাসে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

নির্বাচনের আগে তাড়াহুড়ো করে কয়েকটি আইন পাসের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, বিশ্বস্ত সূত্রে তারা জেনেছেন—বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংক্রান্ত একটি আইন দ্রুত পাস করাতে আগ্রহী।

মির্জা ফখরুলের দাবি, নির্বাচনের আগমুহূর্তে এই ধরনের আইন পাসের পেছনে সরকারের অঘোষিত উদ্দেশ্য থাকতে পারে, যা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা তৈরি করবে।

তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া এত গুরুত্বপূর্ণ বিষয়ে তড়িঘড়ি করে আইন পাস করা সমীচীন নয়। এসব আইন পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মাধ্যমে প্রণয়ন করাই যুক্তিযুক্ত হবে বলে তিনি মত দেন।

সরকারকে তিনি আহ্বান জানান—এই ধরনের উদ্যোগ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত