বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকালে সংঘটিত এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি পদযাত্রার কথা ছিল, যেখানে কেন্দ্রীয় নেতাদেরও আসার কথা ছিল। ওসি’র অভিযোগ, ওই পদযাত্রা বানচালের উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত