রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

Spread the love

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

২১ নভেম্বর শুরু হওয়া অনলাইন আবেদন গ্রহণ চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এরপর লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন।

২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট শূন্য আসন ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি এবং বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন।

২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলে ২ লাখ ৬০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে, পছন্দক্রম দেওয়া হয়েছে প্রায় ৩ লাখ ৭৫ হাজার। অন্যদিকে বেসরকারি স্কুলে প্রায় এক লাখ আবেদন এসেছে, যেখানে পছন্দক্রম ১ লাখ ৮০ হাজারের বেশি।

আবেদন গ্রহণ শেষ হওয়ার পর নতুন কোনো তথ্য এখনো জানায়নি মাউশি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

মিরপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় নিরাপদ খাবারের অভাব

২০২৭ সালের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ ও মালয়েশিয়া

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

কিম জং উনের সাথে সাক্ষাৎ করতে চান ট্রাম্প,

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে নিহত ৩