শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কুয়ালালামপুর বিমানবন্দরে ১৯৮ বিদেশিকে প্রবেশে বাধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও ২ থেকে মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে সেদেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। অভিবাসন শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে, যার মধ্যে পর্যাপ্ত তহবিল না থাকা, আবাসন বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্টতার মতো কারণগুলো উল্লেখযোগ্য।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানিয়েছেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ‘নট টু ল্যান্ড’ পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে এবং সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো তাদের নিজ নিজ জন্মভূমিতে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) টার্মিনাল ১-এ মোট ১২৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুইজন পাকিস্তানি, দুইজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান নাগরিক রয়েছেন। টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি নাগরিক আছেন।

দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন সতর্ক করে বলেছেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হতে বাধা দেওয়ার জন্য অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই একইভাবে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল, যারা ভ্রমণ ভিসায় মালয়েশিয়া পৌঁছেছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

সালাহউদ্দিন আহমেদ: ইসলামবিদ্বেষী নয় বিএনপি, সমতাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় দল

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২টি সুপারিশ উপস্থাপন

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বরিশাল সফরে যাচ্ছেন

বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার, উত্তোলনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত