মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৫ বছরে পৌনে ৩ কোটি কৃষক কার্ডের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে এটি অন্যতম। এছাড়া কৃষকদের কল্যাণে সরকার প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে, যার ফলে ইতোমধ্যে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং কৃষি খাতকে আরও আধুনিকায়ন করতে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া কৃষিপণ্যের সঠিক সংরক্ষণের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় পর্যাপ্ত কোল্ডস্টোরেজ বা হিমাগার তৈরিতে সরকার বিশেষভাবে কাজ করছে। এ লক্ষ্যে তিনি সম্প্রতি সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদের সাথেও বৈঠক করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে কার্ড ও গাছের চারা বিতরণ করেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও ৯টি উপজেলায় এই কার্যক্রমের সূচনা করেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কৃষকদের জীবনমান উন্নয়নে এই কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ই-রিটার্ন দাখিলে করদাতার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার

পুলিশ সেবা দিতে বাধ্য, সেবা পাওয়া জনগণের অধিকার

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ বুধবার

ইসরায়েলে ইরানি হামলা: নিহত ও আহত দুই শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি

জামালপুরে জোড়া খুন: ৭ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা