বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অভিনেত্রী শাওন ও ডিবি হারুনসহ ১২ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

সৎ মা নিশি ইসলামের মামলায় মেহের আফরোজ শাওন, হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

বাকি অভিযুক্তরা হলেন– সিটিটিসি’র সাবেক এডিসি নাজমুল ইসলাম, শাওনের বাবা ইঞ্জিনিয়ার মো. আলী, বোন মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিদর্শক শাহ আলম এবং মোখলেছুর রহমান মিল্টন।
তাদের মধ্যে সাইফুল ও শাহ আলম জামিনে থাকলেও বাকিরা পলাতক। এদের বিরুদ্ধে গত ২২ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলার কার্যক্রম চলাকালে আসামিদের দেশত্যাগ ঠেকাতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। মামলার পরবর্তী তারিখ ১ জুলাই নির্ধারিত হয়েছে।

গত ১৩ মার্চ নিশি ইসলাম শাওনসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রতারণার মাধ্যমে বিয়ে, হুমকি, মারধর ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা এবং পুলিশি হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে।

সর্বশেষ - অপরাধ