শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তি চান ৬৮% মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

Spread the love

দেশের ৬৮ শতাংশ মানুষ নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান। বিপরীতে প্রায় ২৯ শতাংশ মানুষ চান রাষ্ট্রপতি হবেন একজন দলীয় ব্যক্তি। জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে গত ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন বিবিএসের মাধ্যমে এই জরিপ চালায়। ইতিমধ্যে জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় ৮৩ শতাংশ মানুষ। আর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত ১৩ শতাংশের। এছাড়া আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করার বিষয়ে সমর্থন জানিয়েছেন ৬৫ শতাংশ মানুষ।

জরিপের ফলাফলে দেখা গেছে, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন সমর্থন করেন না ৬৩ শতাংশ মানুষ। আর প্রায় ৩১ শতাংশ এটিসমর্থন করেন। প্রায় ৫ শতাংশ বলেছেন, এ বিষয়ে জানেন না। বিবিএস জানিয়েছে, প্রায় ৪৬ হাজার ৮০ জন মানুষ এই জরিপে অংশ নিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপ ২০২৬: কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিল কানাডা, জোনাথন ডেভিডের হ্যাটট্রিক

কালচারাল এস্টাবলিশমেন্ট নতুনত্বে ভয় পায়: বিশেষজ্ঞের মন্তব্য

ইশরাককে মেয়র ঘোষণার রিট খারিজ: বিএনপির নেতা-কর্মীদের উচ্ছ্বাস মিছিল

রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করলো যুক্তরাজ্য

মিয়ানমারে জোড়া ভূমিকম্প: ঢাকা ও চট্টগ্রামে আতঙ্ক

ইসরায়েলি অভিযানে লেবাননে পৌরকর্মী নিহত

খালেদা জিয়ার অবস্থা গুরুতর, দোয়া চাইলেন মির্জা ফখরুল

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী

পাঁচ ঘণ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর কড়াইল বস্তির আগুন

নির্বাচন পেছানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রিজভীর