রবিবার , ৬ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন পেছানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রিজভীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

Spread the love

নির্বাচনের কী এমন ত্রুটি হলো যে তা পেছাতে হবে – এই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পবিত্র আশুরা উপলক্ষে দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “আমরা চেয়েছি মানুষের নাগরিক অধিকার, প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকলে সত্য কথা উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়।” তিনি আরও যোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, যা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সম্পূর্ণ হবে বলে তারা আশা করেন। রিজভী উল্লেখ করেন, “এটার জন্যই তো ১৫-১৬ বছরের লড়াই।”

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব প্রশ্ন তোলেন, “নির্বাচনের কী দোষ হলো যে, নির্বাচন পেছাতে হবে? এটা কি কোনো রাজনৈতিক স্বার্থের জন্য বলা হচ্ছে? ইমেজ বৃদ্ধি করার জন্য তারা কি নির্বাচন পেছাতে চাচ্ছেন, এই প্রশ্ন তো আজকে জনগণ মনে মনে করছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “আমার মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কাউকে একটু সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময় বৃদ্ধি করবেন না। তারা সেই কাজে যাবেন না। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে সময়ের কথা তারা বলেছেন, সেই সময়ের মধ্যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেবেন।”

এ সময় দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল হক জামাল, নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আব্দুস সাত্তার পাটোয়ারী এবং যুবদল নেতা ওমর ফারুক কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবৈধ অভিবাসনে বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার প্রার্থনা হাসনাতের

উন্নয়ন-অগ্রগতির রাজনীতির নামই বিএনপি: সালাহউদ্দিন আহমদ

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার

নাড়ির টানে বাড়ির পথে জনস্রোত

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ ২৩ অক্টোবর

আওয়ামী লীগের ভুল স্বীকার: ‘দেশে রাজনৈতিক পরিবেশ এলে সিদ্ধান্ত’ – ওবায়দুল কাদের

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১১ হাজার অভিবাসী

ইসরায়েলে ইরানি হামলা: নিহত ও আহত দুই শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচন ঘিরে ডিসি-এসপি-ইউএনও বদল আসছে